দুর্গোৎসব
রবীন বসু
আজ আকাশে নতুন আলো নতুন দিনের ডোর
চক্ষু মেলে দেখছে খোকা দেখছে নব ভোর।
খুকু দেখে আলোর বেণু আকাশ পটে লিখা
সবুজ মাঠ ভরা হাসি সাদা কাশের শিখা।
পুকুরগুলো ভরে গেছে পদ্ম শতেক দল
শিউলি ফুল ঝরছে দেখি রাতে শিশির জল।
উৎসব ওই এসে গেল সাজো সাজো রব
ক'দিন পরে মহালয়া তার পরেই তো সব।
দুর্গা পুজো মহাধূম সারা রাত ধরে
ঠাকুর দেখা রোল খাওয়া রইলো পড়া পড়ে।
এ কটা দিন শুধুই মজা আনন্দ আর খুশি
সারা বছর মনের মাঝে ইচ্ছাটাকে পুষি।
কত স্বপ্ন কত আশা দুর্গোৎসব ঘিরে
প্রতি বছর ঘুরে আসে প্রতি বছর ফিরে।

আন্তরিক ধন্যবাদ জানাই 🙏 "ছোটদের শব্দলেখা"জন্য
ReplyDelete