হরেন খুুড়ো
সোহিনী দাশগুপ্ত
সিংহী মামার ভঙ্গী দেখে,
পিছলেছি পা খুব কষে।
হরেন খুড়োর শুনছি নাকি,
জল জমেছে ফুসফুসে!
মস্ত ঝোলা দুলিয়ে কাঁধে,
চিড়িয়াখানার ফটক পার।
খুড়োর আবার মাথার ব্যামো,
দুই চোখেতে দেখেন চার।
শিম্পাঞ্জির ডিগবাজিতে
ভিমরী খেলেও বিশ্বজয়...
লোক ডেকে কন,"শোনো... শোনো...
মাথার ব্যামো আমার নয়।"
হৃদপিণ্ডে চারটে ফুটো,
কিডনি গেছে চুরি,
লিভারটাও বেশ বেড়েছে;
তাই না এতো ভুঁড়ি!
ভাগ্য রেখায় চির ধরেছে,
বন্দি হাতের মুঠো।
এ জগতে এমন মানুষ,
আর পাবেনা দুটো।

No comments:
Post a Comment