Saturday, 3 October 2020

সমীরণ সরকার

 



বেরসিক বিড়াল

সমীরণ সরকার

 

ঢ্যাং কুড় কুড়ে নাকুড় নাকুড়

বাজছে কোথায় বাদ্যি,

ব্যাঙ ছানাটা নাচছে তালে

থামায় যে কার সাধ্যি!

পোঁ পোঁ পোঁ পোঁ  করে সানাই

বাজছে দুগ্গা ঘরে,

গান ধরেছে টুনটুনি টা

তার ই তালে সুরে।

হুমদো মুখো কালো বিলু

বাজায় জোরে বাঁশি,

কানে যেতেই কাকের ছানা 

হাসলো বিকট হাসি।

হুলো বেড়াল ধমকে বলে

সবাই খাবে গাঁট্টা, 

কাল রাত্তিরে হয়নি তো ঘুম

মেজাজ আমার খাট্টা!

No comments:

Post a Comment

প্রতি মাসের জনপ্রিয় লেখা