Saturday, 3 October 2020

সুশান্ত দত্ত

 

খোকার পুজোর প্রস্তুতি

সুশান্ত দত্ত


দূরের থেকেই দেখবো মাকে

মুখ নিয়ে ঢাকা।

মেলায় গিয়েও থাকতে হবে

একটু ফাঁকা ফাঁকা।।


বাবা মায়ের সঙ্গে যাবো

ছাড়বো না তাদের সাথ।

এদিক ওদিক ছুঁবো না কিছু 

নিবো না মুখে হাত।।


বাইরে খাবার খাবো না এবার

করবো না আর বায়না।

থাক না যতই মনের মতো

আমার কিছুই চাই না।।


ফটকা বেলুন থাকনা এবার

আগের বছর নেবো।

প্রণাম করে বলবো মাকে 

আমাদের নিয়ে ভেবো।।

No comments:

Post a Comment

প্রতি মাসের জনপ্রিয় লেখা