ঘাসের ডগায় ভোরের শিশির
চিকচিক করে জ্বলে,
নদীর পাড়ের কাশ বন
হাওয়ায় কেমন দোলে,
শিউলি ফুলের গন্ধ মেখে
মন যে মাতোয়ারা,
পুজোর সাজে উঠছে সেজে
গ্রাম-শহর-পাড়া।
No comments:
Post a Comment