একটা ভূত ভীষণ মজার
একটা ভূত গম্ভীর
একটা ভূত চালাক ভারি
একটা ভূত ধীর।
একটা ভূত সুযোগ খোঁজে
একটা ভূত রাগী
একটা ভূত শান্ত বেজায়
একটা ভূত দাগী।
এমনি করে কাটে তাদের
একটা সংসারে
মানুষগুলো প্রাচীর তোলে
একটা দুয়ারে।
No comments:
Post a Comment