আশুর মাথাব্যথা
সঞ্জীব দত্ত
মাথা ব্যথায় ভোগেন আশু
দিবারাত্রি কাল
শুধুই বলেন মাথাব্যথা
ছেড়ে দিয়েছেন হাল।
অনেক ডাক্তার, বদ্যি এলেন
আশুর মাথাব্যথা কমাতে
কিচ্ছুটি কাজ হল না
একটু শান্তি পেতে।
হঠাৎ একদিন নস্যি নিয়ে
আশু নাকের কাছে টানে
মাথাব্যথা চিরকালের জন্য
উবে গেছে আকাশপানে।

No comments:
Post a Comment