বন্ধু রে
প্রিয়তোষ
বন্ধু রে,
চল আরেকটিবার না হয় ঘুরেই আসি।
হাতটা তোর রাখবো কাঁধে, চলব দুজন পাশাপাশি।
কাঁধে কাঁধ মিলবে আনন্দে আবার, ছন্দে মেলাব দুইটি পা,
আজ খুশিতে বাঁধন দেবে, কেউতো নাই, যথা ইচ্ছা তথা যা।
বন্ধু রে,
তোর মন খারাপের রাতটি জুড়ে, একলা আকাশ দেখবি যখন,
একটিবার ডাকিস জোরে আমায়, ঠিক আসব দেখিস, দৌড়ে তখন।
তোর মনের ভিতর রঙিন স্বপ্ন
রংগুলি যদি হারিয়ে ফেলে,
দেখবি মনটা আবার রঙিন হবে,
আমি ভালোবেসে একটি হামি খেলে।
বন্ধু রে,
দুঃখের কালো মেঘগুলি, যদি জীবনটা তোর আঁধার করে,
চিন্তা নেই, ঠিক সরিয়ে দেবো, ভরসা রাখিস আমার উপরে।
বন্ধু রে,
বন্ধু শব্দটা বড্ড ছোট
আমি তো তোর ভাই-টা ছিলাম,থাকবো, আছি
তুই ছাড়া তো জীবনটা অসমাপ্ত
চল না, একত্রেই চিরটাকাল বাঁচি।

No comments:
Post a Comment