Saturday, 3 October 2020

সুনন্দ মন্ডল

 

মহালয়া ভোর

সুনন্দ মন্ডল


ওই দেখ, গুনগুন করে মেঘ

শারদ আনত তলে।

কাশের গোড়ায় হাসির রেখা

শিউলিও কত দোলে।


মহালয়া ভোর, উঠবি কখন?

শুরু হয়ে গেল টিভি।

আয় আয় বোস, এইখানে

একসাথে দেখি ছবি।


ঘুম ভাঙা চোখ, উঠে পর দেখি

দাদু কিংবা ঠাম্মার কোলে।

প্রতি মহালয়া যেভাবে আসে  

শারদ চাদর গায়ে তোলে। 


মা দুর্গা সেজেছে দেখ, 

লক্ষ্মী গণেশ কেমন লাগে?  

সুরের তালে গান বয়ে যায়  

ভয়ে অসুর কেমন ভাগে? 


সিংহের হুংকার ভয় লাগে কি?

ওই দেখ, ওদিকে ময়ূর নাচে।

মায়ের দশ হাত ধরেছে অস্ত্র

মহিষাসুর কুপোকাত তারই ঘায়ে।

No comments:

Post a Comment

প্রতি মাসের জনপ্রিয় লেখা