আমার ব্যথা
সুনন্দ মন্ডল
ঝপর ঝপর বৃষ্টি পড়ে
জল জমে যায় খাতে।
ভাদ্র মাসে রাতের বেলা
তালের গন্ধে মাতে।
জন্মাষ্টমী মানে কৃষ্ণ পূজা
আমায় কে বা জানে?
বাড়ির সবাই কেষ্টদাকে
খুবই যেন মানে।
মাথায় নিয়ে নাচে শুধু
আবির মাখে গা'য়।
আমার কথা ভুলে গিয়ে
কৃষ্ণনামই গায়।
আমিও যে ওদের ছোট্ট শিশু
মাখন বড্ড ভালোবাসি!
বোঝে না কেউ আমার ব্যথা
শুধু দুঃখটা হয় বাসি।

No comments:
Post a Comment