Thursday, 3 September 2020

শম্ভু সরকার


 বনভোজনের দিন

শম্ভু সরকার



এলো আবার বছর ঘুরে বনভোজনের দিন

খুশিতে তাই খোকাখুকু নাচছে তা ধিন ধিন।

পড়াশোনার নেই ঝামেলা বছর শুরু সবে

সবাই মিলে হৈ হুল্লোড় কেমন মজা হবে?

একটু যদি দুস্টুমি হয় বকবে না কেউ আজ

ঘুরে ঘুরে দেখবে সবাই বনভূমির সাজ।

নানান রকম ফুলের বাহার কাঁপবে ভীষণ শীতে

নাচবে যত কচিকাঁচা নিজস্ব ভঙ্গিতে।

হরেক রকম খাওয়া দাওয়া বসে পাশাপাশি

দুঃখ ভুলে এমন দিনে শুধুই হাসাহাসি।

পিঠে ফেলে রোদের পরশ কত রকম খেলা

ছেলে বুড়ো এক হয়ে যায় এমন খুশির মেলা।

ঐ সুদূরে ঝিলের ধারে উড়বে কত পাখি

এ সব ছেড়ে আমরা মিছেই দুয়ার এঁটে থাকি।

বাইরে কত সুখের হদিস দেখবে যদি এসো

পড়াশোনার পাশাপাশি আকাশ ভালোবেসো।


1 comment:

  1. নির্মল মেলায় সবুজ উৎফুল্ল

    ReplyDelete

প্রতি মাসের জনপ্রিয় লেখা