Thursday, 3 September 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

 



আমার দাদী

হরিৎ বন্দ্যোপাধ্যায়


সাতসকালে দাদী আমার

প্রাণ খুলে গান করে

গান শুনে যে হাসবে তাকে

বন্ধ রাখে ঘরে।


যদি তুমি কেঁদেও ফ্যালো

ছাড়বে নাকো দাদী

বয়স তোমার যাই হোক না

দেবে তোমার শাদি।


তার চেয়ে ভালো গান শুনে ভাই

চোখ বুজে ঘাড় নাড়ো

দেখবে দাদী খুশি হয়ে

দেবে টাকা বারো।


No comments:

Post a Comment

প্রতি মাসের জনপ্রিয় লেখা