Thursday, 3 September 2020

প্রশান্ত ভৌমিক


 যাই হারিয়ে

প্রশান্ত ভৌমিক


ইচ্ছে করে হারাতে তাই
 পাখির মত উড়ি,
চাঁদের দেশে গিয়ে দেখি
চরকা কাটা বুড়ি।

মাঝ সমুদ্দুর ঢেউয়ের দোলায়
উথাল পাথাল ভাসি,
ইচ্ছে নদীর কিনার ঘেসে
খেলতে গিয়ে হাসি।

ছোট্ট মনে এক বাসনা
সুখের নাগাল চাই,
সুখের টানে অজানাতে
তাই হারিয়ে যাই। 

No comments:

Post a Comment

প্রতি মাসের জনপ্রিয় লেখা