Thursday, 3 December 2020

সুনন্দ মন্ডল


আজীবন যৌবন
সুনন্দ মন্ডল


হাজার কুঁড়ির ভিড়ে ফোটা

নতুন ভোরের ফুল।

শিশু থেকে বিকশিত হতে

চলো সব স্কুল।


বিশাল পাহাড় ডিঙিয়ে চলো

বাধার গন্ডি কেটে,

বিশ্ব সভায় নিজেকে চেনাও

ভালোবেসে হিংসা ছেঁটে।


নতুন ভোরের সূর্য হয়ে

হৃদয় উজ্জ্বলিত রাখো।

আজীবন যৌবনে ডুবে

সফল হওয়ার স্বপ্ন দেখো।

No comments:

Post a Comment

প্রতি মাসের জনপ্রিয় লেখা