ইচ্ছে
বাপ্পা দাস
ইচ্ছে হয়েছিল
গুনবো আমি তাঁরা,
আকাশ পানে তাকিয়ে দেখি
মেঘে ঢাকা সারা।
ইচ্ছে হয়েছিল
মামা বাড়ি যাই,
মামা আসলো আমাদের বাড়ি
যাওয়া হলো না তাই।
ইচ্ছে হয়েছিল
ঘুরব পুজোয় বেশ,
এই করোনাসুরের তাণ্ডবে
সব মজাই শেষ!
ইচ্ছে যখন দিচ্ছিল আড়ি
একের পর এক,
বাবা নিয়ে হাজির
আমার জন্মদিনের কেক।

No comments:
Post a Comment