যে থাকে ক্ষমতায়
হরিৎ বন্দ্যোপাধ্যায়
যে থাকে ক্ষমতায়
তার হাতে সবকিছু
ভয়ে ভয়ে সব্বাই
একে একে তার পিছু।
যে থাকে ক্ষমতায়
কিচ্ছুটি মানে না
নিজে খেয়ে তারপর
আর কিছু জানে না।
যে থাকে ক্ষমতায়
আদালত তার হাতে
কেউ কিছু বললেই
সে তাকে মারে ভাতে।
যে থাকে ক্ষমতায়
তার কথাটাই সব
প্রতিবাদ করবে যে
একচড়ে হবে শব।
যে থাকে ক্ষমতায়
আমাদের প্রভু
কেউ যেন ভুল করে
ভেবো নাকো লঘু।

No comments:
Post a Comment