Monday, 3 August 2020

পূর্বালী দে

লোডশেডিং
পূর্বালী দে


হঠাৎ আলো গুলো ধপ করে নিভে গেল। চারিদিক জুড়ে অন্ধকার, চারপাশের মানুষগুলো কালোর প্রতিমূর্তি। সকলে খুঁজছে বাতি, লন্ঠন, এমারজেন্সি লাইট - কিন্ত পাচ্ছে না। দূর থেকে শোনা যাচ্ছে ট্রেনের কু-ঝিকঝিক শব্দ, ঝিঁঝিঁর ডাক, লোকের ফিসফিসানি। এই সময় যত আবদার ঠাকুমার কাছে। ব্যস শুরু হল; গল্পের ঝুড়ি থেকে গল্প বলা। কিছুক্ষনের জন্য চারপাশে জোনাকির আলো, মায়াময় কাহিনী সৃষ্টি করেছে। হঠাৎ তুতাই কাকার গলা জড়িয়ে বলল, '' এরকম অন্ধকার হল কেন''? 
    কাকা বলল, "আরে একে বলে লোডশেডিং"। তাই তো এমন হল।

No comments:

Post a Comment

প্রতি মাসের জনপ্রিয় লেখা