কিশলয়
সুনন্দ মন্ডল
ছোট্ট পায়ে হেঁটে যাও আগামীর কুঁড়ি
বইয়ের বোঝা কাঁধে নিয়ে ফোটাও ফুলঝুরি।
শব্দ পিঁড়ি সাজিয়ে ছুটে চলো দিগন্তে
হাতের যশে বাড়িয়ে তোলো শক্তি সীমান্তে।
বেগবতী নদীর মতোই উচ্ছল তোমাদের প্রাণ
সীমাহীন ঔজ্জ্বল্যে শুষে নাও সব ঘ্রাণ।
কিশলয় তোমরা, একদিন আলোর ভবিষ্যৎ,
জীবনচক্রে গেঁথে রাখো আঁধার যত রাত।

No comments:
Post a Comment