Friday, 3 July 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

বৃষ্টি বৃষ্টি
হরিৎ বন্দ্যোপাধ্যায়

আকাশ থেকে ঝরছে দ্যাখো
ঝিরঝিরে আর ইলশে গুঁড়ি
ভেবে তুমি নিতেই পারো
এটা হলো বৃষ্টি বুড়ি।
মুষলধারে ঝরবে যখন
ওটা হলো বৃষ্টি কুঁড়ি
বয়স তার অল্প বলেই
ভাসিয়ে দেওয়ার নেইকো জুড়ি।

No comments:

Post a Comment

প্রতি মাসের জনপ্রিয় লেখা